শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ধানমণ্ডি ৩২ ভাঙচুর: ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫ এখন থেকে অনেক কিছু মিস করবো’ রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান দেশের মানুষের রোগ প্রতিরোধ করাই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৩৫ বছর পর সরাসরি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ তিন তলার কার্নিসে দাঁড়িয়ে চিৎকার করলাম ‘বাঁচান’: সুমাইয়া আখতার

বিশ্বে একদিনের ব্যবধানে কমলো করোনায় মৃত্যু ও শনাক্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৬৬ বার

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও শনাক্তের সংখ্যা একদিনের ব্যবধানে কিছুটা কমেছে। গত একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬ লাখ ৪২ হাজার ৭৪৩ জন। গতকাল এ সংখ্যা ছিল ৯ লাখ ৯৪ হাজার ৭৬৪ জনে।এ সময়ে বিশ্বে মৃত্যু হয়েছে ৯১৬ জনের। গতকাল মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭৫৯ জনে। এ সংখ্যা নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তর সংখ্যা দাঁড়াল ৫৬ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ২৫৩ জনে। আর মৃত্যুর সংখ্যা ৬৩ লাখ ৬৮ হাজার ৮৩৮ জনে।

বিশ্বে এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ লাখ ১৯ হাজার ৮০৫ জন। করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ৫৩ কোটি ৮১ লাখ ৬০ হাজার ১৭৪ জন।গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। আর শনাক্ত হয়েছে ফ্রান্সে। এর পরই রয়েছে ইতালি ও জাপান।বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে রোববার (১৭ জুলাই) এ তথ্য জানা গেছে।ব্রাজিলে এ সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ২০৮ জনের। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ। এছাড়া দেশটিতে করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ৪০ হাজার ১৪৯ জন।করোনার শুরু থেকে ব্রাজিলে এ পর্যন্ত মোট মৃত্যু ও আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৬ লাখ ৭৫ হাজার ৩৫৩ এবং ৩ কোটি ৩২ লাখ ৯০ হাজার ২৬৬ জন।

ফ্রান্সে করোনায় নতুন করে কারো মৃত্যু না হলেও দেশটি গত ২৪ ঘণ্টায় শনাক্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে। নতুন করে ১ লাখ ২৪ হাজার ৯ জন আক্রান্ত হয়েছে। এ সংখ্যা নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৫৭৬ এবং শনাক্তের সংখ্যা ৩ কোটি ২৯ লাখ ৪২ হাজার ৯১০ জন।গত একদিনে জাপানে করোনায় মৃত্যু হয়েছে ৩১ জনের। আর শনাক্তের সংখ্যা ৯৯ হাজার ২৯১ জনে। এ সংখ্যা নিয়ে জাপানে করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১ লাখ ১১ জন। আর মৃত্যু মাত্রা ৩১ হাজার ৫৫৯ জনে।এছাড়া গত একদিনে করোনার ঊর্ধ্বমুখী দেশের কাতারে রয়েছে- যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও তাইওয়ান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories