মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

সদরঘাটে রাজধানীতে ফেরা কর্মজীবী মানুষের ঢল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৭০ বার

প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটানোর পর রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। ঈদের আনন্দ শেষে আবারও চিরচেনা ব্যস্ত নগরীতে ফিরছেন তারা। ঈদের আনন্দের স্বস্তি থাকলেও প্রিয়জন ছেড়ে কর্মব্যস্ত রাজধানীতে ফিরে আসায় কিছুটা কষ্টের কথাও জানান দক্ষিণবঙ্গ থেকে ঢাকামুখী এসব মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল ৮টা পর্যন্ত ৭৫টি লঞ্চ ভিড়েছে। প্রতিটি লঞ্চেই ছিল চোখে পড়ার মতো ভিড়।আজ শনিবার (১৬ জুলাই) সকালে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে এমন চিত্রই দেখা গেছে।

সকাল থেকেই দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে থাকে লঞ্চ। আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পাশাপাশি অনেকে কাজে যোগ দিতে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী হয়েছে। পরিবার-পরিজনের সঙ্গে সপ্তাহখানেক ছুটি কাটানোর পর জীবিকার তাগিদে আবারও ঢাকায় ফিরেছেন এসব মানুষ।বরিশাল থেকে আসা মাসুদ করিম বলেন, পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি গিয়েছিলাম। এক সপ্তাহ ছুটি কাটানোর পর আবারও ঢাকায় ফিরলাম। এবার ঈদযাত্রা অনেক ভালো হয়েছে।এদিকে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান, রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে ৭৫টি লঞ্চ এসেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories