মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

কমলাপুর রেলস্টেশনে রাজধানীমুখী মানুষের চাপ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৬৩ বার

ঈদ উদযাপন শেষে বাড়ি থেকে রাজধানীমুখী মানুষের চাপ দেখা গেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। আগামীকাল রবিবার কর্মস্থলে যোগ দিতে ঢাকা ফিরছেন সরকারি চাকরিজীবীরা। বেসরকারি চাকরিজীবীদের অনেকে শনিবারই যোগ দেবেন কাজে।কমলাপুরে বৃহস্পতিবার ঢাকামুখী মানুষের তেমন চাপ দেখা যায়নি। যাত্রীচাপ বাড়ে শুক্রবার। শনিবারেও সেটা অব্যাহত আছে, তবে শুক্রবারের তুলনায় ভিড় কিছুটা কম বলে জানিয়েছেন যাত্রী ও রেলওয়ে সংশ্লিষ্টরা।

সকাল ৮টা ৫ মিনিটে কমলাপুর পৌঁছে খুলনা থেকে আসা সুন্দরবন এক্সপ্রেস। এর যাত্রী আনিসুর রহমান বলেন, ‘এসি কামরায় মানুষের ভিড় খুব বেশি ছিল না। সাধারণ বগিগুলোয় অনেক ভিড় ছিল। সময়মতো পৌঁছাতে পেরেছি। খুব বেশি ঝামেলা হয়নি।’রাজধানীতে আজ শনিবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত কমলাপুর স্টেশনে পৌঁছে ছয়টি ট্রেন। নীলসাগর এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে কমলাপুর ছাড়ার কথা থাকলেও পৌনে ১০টাতেও পৌঁছেনি স্টেশনে। এ ছাড়া রংপুর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস দেরিতে ছাড়বে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেস ছাড়তে দেরি হবে।তিনি বলেন, জয়পুরহাটে একতা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সেটির কারণে নীলসাগর এক্সপ্রেস দেরি হচ্ছে।বগি লাইনে আনতে ঠিক কত সময় লাগবে, তা জানাতে পারননি তিনি।

মাসুদ সারওয়ার বলেন, আজ ৩৭ জোড়া আন্তনগর ট্রেন চলবে। এর মধ্যে ৯টা ৪৪ মিনিট পর্যন্ত ১৫টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও নীলসাগর ছাড়া সবগুলো সময়মতো ছেড়ে গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories