বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী স্বামীর মৃত্যুতে দীপু মনির ৪ দিনের প্যারোলে মুক্তির আবেদন রাজনীতিতে যাদের অনন্য অবদান ছিল, ইতিহাসে তাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল : নজরুল ইসলাম খান নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান, ১ লাখ টাকা জরিমানা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে না খেলার আক্ষেপ নেই শরিফুলের সৌদিতে ট্যাংকারের ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশি আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬০ রোগী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৭৮ বার

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬০ জন নতুন রোগী ভর্তি হয়েছে এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তবে, ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৬ জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৭৬ জন এবং অন্যান্য বিভাগে ৪৪ জন রোগী ভর্তি রয়েছে।

এ পর্যন্ত  সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি ১ হাজার ৬৭০ জন; ঢাকায় সর্বমোট ভর্তি ১ হাজার ৪৫৬ জন এবং ঢাকার বাইরে ২১৪ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৪৪৯ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ২৭৯ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী ১৭০ জন।চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories