মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

সেতুর ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

বগুড়া প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৭০ বার

বগুড়ার শেরপুরে সেতুর ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ২ শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকাল ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁ ট্রাভেলসের একটি বাস ঘোগা সেতুর ওপর দিয়ে নওগাঁ যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী ঢাকাগামী কালিয়াকৈর সার্ভিসের একটি বাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। সেতুর ওপর দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে অন্তত আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর উপজেলা ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়। 

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, সেতুর ওপর থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া দুর্ঘটনায় উদ্ধার হওয়া অন্তত ১০ জনকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রোজিবুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর উভয় গাড়ির চালক ও চালকের সহকারীরা পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত দুটি বাস পুলিশি হেফাজতে রয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories