মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

ঢাকায় পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৭৩ বার

পবিত্র হজ পালন শেষে ঢাকায় পৌঁছেছে হাজিদের বহনকারী বিমানের প্রথম ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র চলতি মৌসুমের প্রথম ডেডিকেটেড ফিরতি হজ ফ্লাইট বিজি-৩৫০২ এর মাধ্যমে দেশে ফিরেছেন ৪১৬ জন হাজি।ফ্লাইটটি ১৪ জুলাই জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে যাত্রা করে ঢাকার স্থানীয় সময় রাত ১০টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বিমানের পরিচালক গ্রাহক সেবা, ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান, শাহজালাল বিমানবন্দরের পরিচালকসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে সম্মানিত হাজিগণকে স্বাগত জানান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর তত্ত্বাবধানে সম্মানিত হাজিগণকে জমজমের পানি সরবরাহ করা হয়। সুষ্ঠুভাবে পবিত্র ভূমিতে গমন ও পবিত্র হজ পালন সম্পন্নের পর নিরাপদে দেশে ফিরে সম্মানিত হাজিগণ বিমানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।এবছর বিমানসহ সৌদিয়া ও ফ্লাইনাস-এর মাধ্যমে দেশে আগত হাজিগণকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর তত্ত্বাবধানে জমজমের পানি সরবরাহ করা হবে।  উল্লেখ্য, বিমান লিজ ব্যতীত নিজস্ব ৪টি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইটের পাশাপাশি সৌদি আরবে নিয়মিত শিডিউল ফ্লাইট পরিচালনা করছে। গত ৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বিমান প্রি-হজে ৬৭টি ডেডিকেটেড ফ্লাইট ও ২০টি শিডিউল ফ্লাইটসহ সর্বমোট ৮৭টি ফ্লাইট পরিচালনা করেছে। পোস্ট হজে বিমানের সর্বমোট ৮০টি ফ্লাইটের শিডিউল রয়েছে। এ শিডিউল অনুযায়ী আগামী ৬ আগস্ট বিমানের পোস্ট হজ ফ্লাইট শেষ হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories