সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

সৌদি ক্লাবের ২৩৬৫ কোটি টাকার প্রস্তাবে রোনালদোর না

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৮০ বার

প্রস্তাবটা যেনতেন কোনো প্রস্তাব ছিল না। ‘হ্যাঁ’ বলে বললেই ক্রিশ্চিয়ানো রোনালদো প্রতি মৌসুমে পেতেন প্রায় ১১৮৩ কোটি টাকা, বনে যেতেন বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি বেতনভুক্ত ফুটবলার। তবে সেই প্রস্তাবে না বলে দিয়েছেন রোনালদো। আপাতত ইউরোপ ছাড়ার কোনো ইচ্ছাই নেই পর্তুগিজ এই মহাতারকার।  গতকাল পর্তুগিজ সংবাদ মাধ্যম টিভিআই আর সিএনএন পর্তুগাল চাঞ্চল্যকর এক খবরই প্রকাশ করেছিল। তারা জানিয়েছিল, সৌদি সেই ক্লাব রোনালদোকে পেতে প্রায় ৩০ কোটি ইউরো বা প্রায় ২৮৩৬ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছিল। যার মধ্যে ২৮৩ কোটি টাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে রোনালদোর ট্রান্সফার ফি বাবদ, ১৮৮ কোটি টাকা এজেন্ট জর্জ মেন্দেজকে দিতে আগ্রহী ছিল ক্লাবটি। তবে মূল খরচটা সে ক্লাব করতে চেয়েছিল রোনালদোর বেতনে।

২৩৬৫ কোটি টাকা রোনালদোকে বেতন হিসেবে দিতে আগ্রহী ছিল ক্লাবটি। ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে ভেড়াতে পারলে এই অর্থ দুই বছরে দেওয়ার পরিকল্পনা ছিল সেই ক্লাবের।রোনালদো ইউনাইটেডে প্রতি মৌসুমে ৩.৬ কোটি ইউরো আয় করেন। সৌদি ক্লাবের অবিশ্বাস্য এই প্রস্তাবে ‘হ্যাঁ’ বলে দিলে এমবাপেকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারে পরিণত হয়ে যেতেন তিনি। বর্তমানে কিলিয়ান এমবাপে পিএসজি থেকে ৬.২ কোটি ইউরো আয় করে থাকেন।তবে রোনালদো তা করেননি। সৌদি সেই বেনামি ক্লাবের এমন লোভনীয় প্রস্তাব পায়ে ঠেলে দিয়েছেন তিনি। ৩৭ বছর বয়সী এই ফুটবলার ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ ২০২৩ সাল পর্যন্ত। চুক্তিতে সুযোগ আছে মেয়াদ আরও এক বছর বাড়িয়ে নেওয়ারও। তবে সম্প্রতি তিনি ইউনাইটেডকে জানিয়ে দিয়েছেন, ক্লাবটিতে আর থাকতে আগ্রহী নন তিনি, ভালো প্রস্তাব এলে যেন তাকে যেতে দেওয়া হয়।মূলত পাঁচ বারের ব্যালন ডি’অর বিজয়ী আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চান, আর তার দল ইউনাইটেড চলে গেছে ইউরোপা লিগে। সে কারণেই দল ছাড়ার তীব্র ইচ্ছা রোনালদোর।
খবর ইএসপিএন

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories