মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

সিটি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৮৭ বার

ভোজ্যতেলসহ ভোগ্যপণ্য বিপণনকারী দেশের শীর্ষ প্রতিষ্ঠান সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের চতুর্থ আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম এ পরোয়ানা জারি করেন।২০১৯ সালের ২০ অক্টোবর চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে দায়ের হওয়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) একটি মামলায় অভিযোগ গঠন শেষে বৃহস্পতিবার (১৪ জুলাই) বিচারক এ আদেশ দেন।

বিএসটিআইয়ের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ খন্দকার রনি বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, চট্টগ্রামে কয়েকটি বিপণনকারী প্রতিষ্ঠানের ভোজ্যতেল সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করে বিএসটিআই। পরীক্ষায় সিটি গ্রুপের ভোজ্যতেলে সরকারের নির্ধারিত মানমাত্রায় ভিটামিন ‘এ’ পাওয়া যায়নি। পাশাপাশি সিএম লাইসেন্স ব্যতিরেকে প্রতিষ্ঠানটি ভোজ্যতেল বাজারজাত করছিল। যে কারণে ২০১৯ সালের ২০ অক্টোবর বিএসটিআইয়ের পক্ষ থেকে মামলা করা হয়। মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যানকে আসামি করা হয়।তিনি বলেন, মামলার পর সিটি গ্রুপের চেয়ারম্যান উচ্চ আদালত থেকে জামিন নেন। কিন্তু উচ্চ আদালত স্বল্পসময়ের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেওয়ার বিষয়ে নির্দেশনা দেন। এরপর থেকে সিটি গ্রুপের চেয়ারম্যান নিম্ন আদালতে (চট্টগ্রাম মহানগর হাকিম আদালত) হাজির হননি।‘প্রায় দুই বছর তার হাজির না হওয়ার বিষয়টি আমরা আদালতের নজরে এনেছি। এরই মধ্যে ওই মামলা বিচারের জন্য আজ চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের চতুর্থ আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম অভিযোগ গঠন করেন। পাশাপাশি মামলার একমাত্র আসামি ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশনা দেন বিচারক।’ যোগ করেন এই আইনজীবী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories