শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ধানমণ্ডি ৩২ ভাঙচুর: ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫ এখন থেকে অনেক কিছু মিস করবো’ রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান দেশের মানুষের রোগ প্রতিরোধ করাই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৩৫ বছর পর সরাসরি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ তিন তলার কার্নিসে দাঁড়িয়ে চিৎকার করলাম ‘বাঁচান’: সুমাইয়া আখতার

দক্ষিণ আফ্রিকা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনলো‍ !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৬৩ বার

২০২৩ সালের জানুয়ারিতে নিজ মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি বাতিল করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। কিন্তু সিরিজটি বাতিল হওয়ায় ২০২৩ সালের অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সরাসরি খেলাটা হুমকির মুখে পড়েছে।২০২৩ সালের ১২ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজটি শুরুর সূচি নির্ধারণ ছিল। কিন্তু জানুয়ারিতেই ঘরোয়া টি-টোয়েন্টি লিগের আয়োজনের কারণে দ্বিপাক্ষিক সিরিজটি বাতিল করেছে দক্ষিণ আফ্রিকা। এজন্য ওয়ানডে সিরিজটি পিছিয়ে দিতে গত মাসে অস্ট্রেলিয়াকে অনুরোধ করেছিল প্রোটিয়ারা। কিন্তু গ্রীষ্মের ঠাসা সূচিতে নতুনভাবে সিরিজের জন্য সময়  দিতে পারছেন না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

এটি নিয়ে এক বিবৃতিতে সিএ বলছে, মে মাসে ‘কাট-অফ’ তারিখের আগে যেহেতু সিরিজটি আয়োজন করা সম্ভব হচ্ছে না, অস্ট্রেলিয়াকে পূর্ণ পয়েন্ট দিতে রাজি হয়েছে সিএসএ। এখন কেবল আইসিসির আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় আমরা।বিশ্বকাপ সুপার লিগে ১৩ দলের মধ্যে ১৩ ম্যাচ খেলে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তমস্থানে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক ভারত ও সুপার লিগের অন্য শীর্ষ সাত দল সরাসরি ২০২৩ বিশ্বকাপে খেলবে। এতে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সরাসরি খেলাটা হুমকির মুখে পড়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories