শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই যাচ্ছে এনআইডি সেবা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৮৪ বার

চিঠি চালাচালির পর আবারও জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কাছে হস্তান্তরে পক্ষে মত দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত রোববার (২০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এনআইডি কার্যক্রম সুরক্ষা বিভাগে হস্তান্তরের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে চিঠি দেওয়া হয়েছে। 

মন্ত্রিপরিষদের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ৭ জুন নির্বাচন কমিশন তার অধীনেই এনআইডি কার্যক্রম রাখার পক্ষে যুক্তি তুলে ধরে বিভাগটিকে চিঠি দেয়। কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ ইসির আবদার আমলে না নিয়ে প্রয়োজনে রুলস অব বিজনেস এর করার পক্ষে মত দিয়ে ফিরতি চিঠি পাঠিয়েছে।

গত ১৭ মে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এনআইডি কার্যক্রম ও লোকবল সুরক্ষা সেবা বিভাগের অধীন হস্তান্তরের জন্য প্রস্তাব করা হয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগকে। সেই পত্রের আলোকে মন্ত্রিপরিষদ বিভাগ গত ২৪ মে নির্বাচন কমিশনকে এনআইডি ছেড়ে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories