৫০০ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিলো সামাজিক সংগঠন এম.এ ফাউন্ডেশন। সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে দিনব্যাপী চলে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম। এসময় সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ৫০০ শতাধিক জনের রক্তের গ্রুপ পরীক্ষা করেন তারা। এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নাঈম আশরাফ অভি বলেন, আমরা সর্বদা সাংস্কৃতিক,মানবিক,ক্রীড়া,সামাজিক মাদকবিরোধী কাজে প্রত্যয়ী। সে ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। করোনার দীর্ঘ সময় ধরে আমাদের সংগঠন মানুষের পাশে ছিলো, বিভিন্ন সেবা প্রদানের মাধ্যমে আমরা চলমান লকডাউনেও অবিরত কাজ করে গিয়েছি। তার পাশাপাশি আমরা জেলা প্রশাসনের সকল মানবিক এবং সেবামূলক কাজে নিজেদের সম্পৃক্ত রেখেছি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে “এম.এ ফাউন্ডেশন” সদস্যদের মধ্যে এক নতুন উদ্যম দেখা গেছে। আগামী দিনে আরো কিছু কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এতে সবার সহযোগিতা কামনা করছি। আমরা ৫০০ শতাধিক জনের রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করে দিয়েছি। এমন একটি মহৎ কাজ আমরা ভালোভাবে শেষ করতে পারায় ভালো লাগছে। সামনের দিনগুলোতে সবাই আমাদের পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। উক্ত কর্মসূচি চট্টগ্রাম মহানগরীর ৭ নং ওয়ার্ডের খতিবেরহাট এলাকাসহ বিভিন্ন স্থানে এই বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাপ করেছেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকারী পরিষদের সিনিয়র সদস্য মোঃ ফিরোজ, তৌহিদুল ইসলাম রনি, মোঃ আসাদ খান সহ উক্ত অনুষ্ঠান পরিচালনা দায়িত্বরত সংগঠনের স্বেচ্ছাসেবক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন, মোহাম্মাদ আরিফুল ইসলাম হাসিব, মোহাম্মদ রাসিব, মোহাম্মাদ হোসাইন মনির, মোহাম্মাদ মোজাম্মেল হক সফন, মোহাম্মদ জাহিদুল আলম, রবীন শীল, মোহাম্মাদ মীর হোসেন, মনির প্রমুখ। প্রসঙ্গত, ২০১৬ সালে “এম.এ ফাউন্ডেশন’’ যাত্রা শুরু করে সংগঠনটি। বর্তমানে সংগঠনটির ৩ টি ইউনিট রয়েছে।
Leave a Reply