বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ভারত বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ঢাকায় ভারতীয় বাণিজ্য প্রতিনিধিদল মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ এক বছর বৃদ্ধি করেছে সরকার দেশে ২০ বছরে কোন উন্নয়ন হয়নি: মীর শাহে আলম শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ দাখিল পরীক্ষায় শতভাগ ফেল, মাদ্রাসা সুপারকে শোকজ রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে করা রিট খারিজ গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত-৩ ঢাকার ব্যস্ততম সড়কের জন্য ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী পিএসসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম॥ কিন্তু কেন ?

অবিশ্বাস্য জয়ে সেমিতে জোকোভিচ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৭২ বার

উইম্বলডনের কোয়ার্টার ফাইনালেও প্রথম দুই সেটে হারার পর হাল ছাড়েননি নোভাক জোকোভিচ। ইতালিয়ান প্রতিপক্ষ ইয়ানিক সিনারের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য জয়ে এ তারকা জায়গা করে নিয়েছেন উইম্বলডের সেমিফাইনালে।  
মঙ্গলবার ৫ সেটে গড়ানো লড়াইয়ে ৭-৫,৬-২, ৩-৬,২-৬, ২-৬ গেমে জিতেন ২০ গ্র্যান্ড স্লামজয়ী জোকোভিচ।
সেমিফাইনালে উঠার ম্যাচে মঙ্গলবার ২০ বছর বয়সী সিনার শুরু থেকেই চ্যালেঞ্জে ফেলেন জোকোভিচকে। প্রথম সেটে ৭-৫ গেমে জিতে এগিয়েও যান তিনি। পরের সেটে আরও কোণঠাসা জোকোভিচ। এবার সিনার জেতেন ৬-২ গেমে।
অনেকে তখন টানা দুই সেট হারা জোকোভিচের বিদায়ও প্রায় দেখে ফেলেছিলেন। তবে সার্বিয়ান এই মহাতারকার মনে অন্য কিছু চলছিল। ঘুরে দাঁড়িয়ে ব্যবধান কমান পরের সেটেই। তৃতীয় সেটে জোকোভিচ জেতেন ৬-৩ গেমে। আর শেষ দুই সেটে জোকোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি সিনার। ৬-২ ও ৬-২ গেমে হেরে বিদায় নেন শেষ আট থেকেই।দারুণ এই জয়ের পর জোকোভিচ বলেন, ‘সে (সিনার) প্রথম দুই সেটে অপেক্ষাকৃত ভালো খেলোয়াড় ছিল। এরপর আমি টয়লেট বিরতিতে গেলাম, নিজের সঙ্গে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলে ফিরে এলাম। এটা সত্য। কখনো কখনো যখন বিষয়গুলো আপনার জন্য ইতিবাচক হয় না তখন এসব বিষয় জরুরি। ভাবনাগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য একটা ছোট বিরতি কাজে লাগতে পারে।’
 
জোকোভিচ আরও বলেন, ‘আমি সৌভাগ্যবান যে তৃতীয় সেট ভালোভাবে শুরু করতে পেরেছি। শুরুতেই সার্ভ ব্রেক করতে পেরেছি, এটা আমার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে। অভিজ্ঞতা আমাকে সহায়তা করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories