বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ভারত বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ঢাকায় ভারতীয় বাণিজ্য প্রতিনিধিদল মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ এক বছর বৃদ্ধি করেছে সরকার দেশে ২০ বছরে কোন উন্নয়ন হয়নি: মীর শাহে আলম শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ দাখিল পরীক্ষায় শতভাগ ফেল, মাদ্রাসা সুপারকে শোকজ রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে করা রিট খারিজ গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত-৩ ঢাকার ব্যস্ততম সড়কের জন্য ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী পিএসসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম॥ কিন্তু কেন ?

জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১১৩ বার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার বেশি সময় লাগিয়ে ফেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। স্লো ওভার রেটের এই অপরাধে আইসিসির পক্ষ থেকে দলের ক্রিকেটারদের ম্যাচ ফি’র ২০ ভাগ জরিমানা করা হয়েছে।আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আইসিসি। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই জরিমানার অর্থ নির্ধারণ করেন। বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ শাস্তি মেনে নেয়ায় আর আনুষ্ঠানিক কোনো শুনানি অনুষ্ঠিত হয়নি।

আইসিসির খেলোয়াড় আচরণবিধির আর্টিকেল নাম্বার ২.২২ এ বলা আছে কোনো দল নির্ধারিত সময়ের চেয়ে বোলিংয়ে বেশি ব্যায় করলে শাস্তির মুখোমুখি হতে হবে। সে ক্ষেত্রে প্রতি ওভার স্লো করার ফলে ম্যাচ ফির ২০ ভাগ করে জরিমানার অর্থ গুনতে হবে।বাংলাদেশ ১ ওভার বেশি সময় লাগিয়ে ফেলেছিল। যে কারণে ম্যাচ ফি’র ২০ ভাগ জরিমানার মুখোমুখি হয় তারা। অন ফিল্ড আম্পায়ার লেসলি রেইফার জুনিয়র, নাইজেল ডুগুইড, থার্ড আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট এবং চতুর্থ আম্পায়ার প্যাটট্রিক গুস্টার্ড বাংলাদেশ দলের বিপক্ষে স্লো ওভার রেটের অভিযোগটি এনেছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories