শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আরও অনেক দূর এগিয়ে যেতে হবে আমাদের : প্রধানমন্ত্রী

অনলাইন ডেক্স
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৮৮ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার সুপরিকল্পিত ভাবে পদক্ষেপ নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যে ঘোষণাপত্র, গঠনতন্ত্র ও নির্বাচনী ইশতেহার সেখানেও কিন্তু আমরা দেশের উন্নয়নের দিকে চিন্তা করেই বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করেছি। এবং আমরা সেভাবেই সরকার গঠন করার পর থেকে কার্যকর পদক্ষেপ নিচ্ছি।

মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার আগে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচনকালে একথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, এমডিজি (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল) বাস্তবায়নেও কিন্তু বাংলাদেশ অনেক অগ্রগামী ছিল। সেখানে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে আর এসডিজির ক্ষেত্রেও আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি। আমাদের সুষ্ঠু পরিকল্পনা, সুনির্দিষ্ট দিক দর্শন আছে ও আমরা সেই পরিকল্পিতভাবে এগোচ্ছি বলেই এটা অর্জন সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন কাজের ফল আজ আমরা এসডিজি বাস্তবায়নে বিশ্বের তিনটি দেশের মধ্যে অন্যতম অবস্থানে আছি। এটা আমাদের জন্য বিশেষ করে করোনা ভাইরাসের কারণে যখন সারাবিশ্বের অর্থনীতি স্থবির, সে সময় বাংলাদেশ কিন্তু একদিকে করোনা ভাইরাস মোকাবিলা করা, মানুষকে সুরক্ষিত করা অপরদিকে অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল রাখার কাজ করছে। সবাই জীবনের ঝুঁকি নিয়ে দক্ষতার সঙ্গে কাজ করেছেন বলে এই অর্জন সম্ভব হয়েছে। সামনে আমাদের আরও অনেক দূর যেতে হবে।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ঝড়-ঝাপ্টা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় যতই আসুক না কেন বাংলাদেশের জনগণ তা মোকাবিলা করতে পারে। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এটা শিখিয়ে দিয়ে গেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories