সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

কাল থেকে মহাসড়কে ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৭৪ বার

আসন্ন ঈদুল আজহায় মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে ট্রাক, লড়ি ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে মহাসড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।আজ বুধবার (৬ জুলাই) বিআরটিএ এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহায় যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে ঈদের আগের তিন দিন, ঈদের দিন ও ঈদের পরের তিন দিন (৭-১৩ জুলাই) মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী, খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার, কাঁচা চামড়া, পশু বহনকারী ট্রাক এবং জ্বালানি বহনকারী যানবাহনগুলো এর আওতামুক্ত থাকবে। পণ্য পরিবহনকারী যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না।এ ছাড়া যাত্রীদের চলাচলের সুবিধার্থে মহাসড়কে ওই সাত দিন মোটরসাইকেলে রাইড-শেয়ারিংয়ের মাধ্যমে যাত্রী বহন করা যাবে না। এক জেলার রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না।তবে যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় নিতে হলে সংশ্লিষ্ট এলাকার হাইওয়ে/জেলা পুলিশের অনুমতি নিতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories