শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

সৌদি পৌঁছেছেন ৬০,১৪৬ জন হজযাত্রী, আরও ১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৮৬ বার

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ নিয়ে চলতি মৌসুমে হজযাত্রা শুরুর পর মোট ১৩ বাংলাদেশির মৃত্যু হলো। বুধবার (৬ জুলাই) রাত ২টায় প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। 

সর্বশেষ যিনি মারা গেছেন তার নাম মো. আব্দুল মোত্তালিব (৫৮)। তিনি মারা গেছেন ৪ জুলাই জুন, মক্কায়। আব্দুল মোত্তালিব ওগাঁ জেলার বাসিন্দা ছিলেন। তার পাসপোর্ট নম্বর BT0686710।এখন পর্যন্ত মারা যাওয়া ১৩ জন হজযাত্রীর মধ্যে পুরুষ ৯ জন, নারী ৪ জন। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১১ জন, মদিনায় ২ জন।সৌদি পৌঁছেছেন ৬০,১৪৬ জন হজযাত্রীবিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ তিনটি এয়ারলাইন্সের ১৬৫টি হজ ফ্লাইটে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন।গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছে। হজযাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ৫ জুলাই পর্যন্ত হজ ফ্লাইটের সময় বৃদ্ধি করা হয়। আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ১৪ জুলাই হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট হবে ৪ আগস্ট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories