মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা গাজীপুরের পূবাইলে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত টঙ্গীতে সড়ক পারাপারের সময় কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলে নিহত দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪

বিএসএমএমইউর ৭৮ জন শিক্ষক চিকিৎসক পেলেন গবেষণা অনুদান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৮৭ বার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৭৮ জন গবেষক শিক্ষক চিকিৎসকের মধ্যে গবেষণা অনুদান দেওয়া হয়েছে।নতুন বাজেটে ২০২২-২০২৩ অর্থবছরে গবেষণা খাতে বরাদ্দ ৪ কোটি টাকা থেকে ২২ কোটি ৪০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে গবেষকদের হাতে এই অনুদানের চেক তুলে দেন।বিএসএমএমইউ উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নতুন অর্থ বছরে গবেষণা অনুদান ৪ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ২২ কোটি ৪০ লাখ টাকা করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ে মানসম্মত আরও গবেষণা বৃদ্ধি পাক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণা খাতে জোর দিয়েছেন এ কথা উল্লেখ করে তিনি বলেন, গবেষণার কাজে আগ্রহীদের সংখ্যা বৃদ্ধি পেলে পুরস্কারের পাশাপাশি গবেষণা অনুদান আরো বাড়ানো হবে।বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেনের  সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা.মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোজাম্মদ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories