শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পূবাইলে অটোচালককে বাসা থেকে ডেকে রিসোর্টে নিয়ে মারধর স্বেচ্ছাসেবক দলের ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গাজীপুরে ঝুট ব্যবসা দখলে অস্ত্রের মহড়া, সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে আহত রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ টেকসই গণতন্ত্রের জন্য ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন : এ্যানি চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর ইউটিউবে ‘রাগী’ নায়িকা মুনমুনের রাজত্ব দেশজুড়ে পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত

ভালুকায় মিলের রোলারে পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

ভালুকা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৮০ বার

ময়মনসিংহের ভালুকায় টেক্সটাইল মিলের রোলারে পেঁচিয়ে ইনজামামুল হক (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হবিরবাড়ি ইউনিয়নের তারাগাঁও এলাকার অর্কিড জিও টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটে।

নিহত ইনজামামুল হক তারাগাঁও এলাকার আব্বাস আলীর ছেলে।

ভালুকা শিল্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মানিকুজ্জামান আজকালের সংবাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইনজামামুল হক চলন্ত রোলার মেশিন পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ তার বাম হাত রোলার মেশিনে আটকে ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সহকর্মীরা খবর দিলে আমরা ঘটনাস্থলে আসি।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories