মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর ইঞ্জিন বিকল হয়ে অচল হয়ে পড়া বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে ট্রাক চালক নিহত, আহত হেলপার বিশ্বের যেকোনও স্থানে তাৎক্ষণিক পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক

ট্রাকের-ধাক্কায়-মাহিন্দ্রার ২ যাত্রির মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১০৬ বার

ময়মনসিংহের সদরে ট্রাকের ধাক্কায় মাহিন্দ্রার ২ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে তৈয়ব আলীর হ্যাচারির সামনে রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ আক্তারুজ্জামান আজকালের সংবাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী সরকার বাড়ির গিয়াস উদ্দিনের ছেলে হারুনুর রশীদ। তাৎক্ষণিক অপর নিহতের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

আক্তারুজ্জামান বলেন, ‘রাতে আহত পাঁচজনকে হাসপাতালে আনা হলে রাত ১১টার দিকে হারুনুর রশিদের মৃত্যু হয়। রাত ২টার দিকে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘যাত্রী নিয়ে মাহিন্দ্রাটি ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জের দিকে যাচ্ছিল। ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পুলিয়ামারী তৈয়ব আলী হ্যাচারির সামনে আসতেই কিশোরগঞ্জগামী একটি ট্রাক মাহিন্দ্রাটিকে ধাক্কা দেয়।

‘এতে মাহিন্দ্রার ৫ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে দুজনের মৃত্যু হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories