শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পূবাইলে অটোচালককে বাসা থেকে ডেকে রিসোর্টে নিয়ে মারধর স্বেচ্ছাসেবক দলের ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গাজীপুরে ঝুট ব্যবসা দখলে অস্ত্রের মহড়া, সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে আহত রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ টেকসই গণতন্ত্রের জন্য ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন : এ্যানি চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর ইউটিউবে ‘রাগী’ নায়িকা মুনমুনের রাজত্ব দেশজুড়ে পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত

দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৭

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১০০ বার

দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যায় এখন পর্যন্ত ১০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। জেলা হিসাবে বেশি মানুষ মারা গেছে সুনামগঞ্জে।আজ সোমবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৭ মে থেকে ৪ জুলাই পর্যন্ত বন্যায় রংপুর বিভাগে ১১, ময়মনসিংহ বিভাগে ৩৯, সিলেট বিভাগে ৫৬ ও ঢাকা বিভাগে ১ জনসহ মোট ১০৭ জনের মৃত্যু হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যাজনিত বিভিন্ন রোগে ১১ হাজার ৬৬২ জন আক্রান্ত থাকলেও তা বেড়ে ১২ হাজার ৪৫৭ জনে দাঁড়িয়েছে।বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৭ হাজার ৯৮০ জন। এতে মৃত্যু হয়েছে ১ জনের। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ৫২২ জন। এক্ষেত্রে কারও মৃত্যুর খবর নেই।বজ্রপাতে আক্রান্ত হয়েছেন ১৫ জন, যাদের মধ্যে ১৫ জনেরই মৃত্যু হয়েছে। সাপের দংশনের শিকার হয়েছেন ১৪ জন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৮০ জনের।জেলাভিত্তিক মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। ১৭ মে থেকে ৪ জুলাইয়ের মধ্যে এখানে ২৮ জনের মৃত্যু হয়। সিলেট জেলায় মৃত্যু হয়েছে ১৮ জনের। হবিগঞ্জ ও মৌলভীবাজারে মৃত্যুবরণ করেছে ৫ জন করে। নেত্রকোনায় ১৭ জন ও জামালপুরে মৃত্যু হয়েছে ৯ জনের। ময়মনসিংহে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও শেরপুরে মারা গেছে ৭ জন, কুড়িগ্রাম ৪ জন ও লালমনিরহাটে ৭ জন। টাঙ্গাইলে মৃত্যুবরণ করেছে ১ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories