রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

দুর্গাপুরে অটোগাড়ি উল্টে কোম্পানির বিক্রয়কর্মী নিহত

দুর্গাপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৩৭ বার

নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারি চালিত অটো গাড়ি উল্টে ফুলকলি ফুড এন্ড প্রোডাক্টস কোম্পানির বিক্রয় কর্মী শাহিন মিয়া(২৭) নিহত হয়েছে। রোববার দুপুরে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের বিরিশিরি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত শাহীন পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ব্যাটারি চালিত অটো গাড়িতে ফুলকলি ফুড এন্ড প্রোডাক্টসের মালামাল নিয়ে জারিয়া থেকে দুর্গাপুরের দিকে আসছিলেন ফুলকলির বিক্রয়কর্মী শাহিন ও দেলোয়ার। পথে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের বিরিশিরি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনের রাস্তার গর্তে পড়ে অটো গাড়িটি উল্টে যায়। এ সময় অটো গাড়ির নিচে চাপা পড়ে বিক্রয়কর্মী শাহিন।এ সময় গাড়িতে থাকা তার সহকর্মী দেলোয়ার ও অটোচালক রাকিব স্থানীয়দের নিয়ে শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ বিষয়ে দুর্গাপুর থানার উপপরিদর্শক সৌরভ সাহা জানান, পরিবারের কেনো অভিযোগ না থাকায় মরেহটি বিনা ময়নাতদন্তে তাদের কাছে হস্তান্তর করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories