রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র কাউন্সিলরদের শপথ ৫ জুলাই

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১২৭ বার

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহনের তারিখ আগামী ৫ জুলাই নির্ধারণ করা হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

রাজধানী ঢাকায় ওসমানী মিলনায়তনে সকাল সাড়ে ১১ টায় এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । শপথ গ্রহনের পরই নির্বাচিত জনপ্রতিনিধিরা সিটি কর্পোরেশনে তাদের আসনে বসবেন এবং তাদের অফিসিয়াল কার্যক্রম শুরু করবেন।

এদিকে গত ২৩ জুন বাংলাদেশ নির্বাচন কমিশন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। গেজেটে মেয়র আরফানুল হক রিফাত ছাড়াও ৯ জন সংরক্ষিত কাউন্সিলর এবং ২৭ জন সাধারণ কাউন্সিলরের নামের তালিকা প্রকাশ করা হয়।

উল্লেখ্য গত ১৫ জুন এই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক (রিফাত) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল হকের (সাক্কু) চেয়ে ৩৪৩ ভোট বেশি পেয়েছেন তিনি। ১০৫টি কেন্দ্রে ভোট পড়েছে ৫৮.৭৪ শতাংশ।
ইসির ঘোষিত ফল অনুযায়ী, নৌকা প্রতীকে ভোট পড়েছে ৫০,৩১০, নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘড়ি পেয়েছে ৪৯, ৯৬৭, ঘোড়া ২৯,০৯৯, হাতপাখা ৩,০৪০, হরিণ ২,৩২৯ ভোট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories