রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ চলছে : দুদক মহাপরিচালক

চাঁদপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২১৩ বার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (মানিলন্ডারিং) মাহমুদুল হোসাইন খান বলেছেন, ‌‘বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে মানিলন্ডারিং আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’রবিবার (৩ জুলাই) সকালে দুদকের চাঁদপুর জেলার সমন্বিত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দুদক মহাপরিচালক বলেন, ‘পাচার অর্থ ফিরিয়ে আনতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। বিদেশি রাষ্ট্রগুলোর কাছে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়। যদি বিদেশি রাষ্ট্র সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করে, তাহলে টাকাগুলো উদ্ধারে পদক্ষেপ নেওয়া সম্ভব। আমরা সেই চেষ্টাই করছি।’এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ, দুদকের চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ ও অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories