শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পূবাইলে অটোচালককে বাসা থেকে ডেকে রিসোর্টে নিয়ে মারধর স্বেচ্ছাসেবক দলের ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গাজীপুরে ঝুট ব্যবসা দখলে অস্ত্রের মহড়া, সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে আহত রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ টেকসই গণতন্ত্রের জন্য ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন : এ্যানি চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর ইউটিউবে ‘রাগী’ নায়িকা মুনমুনের রাজত্ব দেশজুড়ে পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত

এজবাস্টন টেস্ট : বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে চালকের আসনে ভারত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৮৬ বার

ভারত: ৪১৬-১০ (পন্থ ১৪৬, জাদেজা ১০৪) । ইংল্যান্ড: ৮৪-৫ (রুট ৩১, বুমরাহ ৩-৩৪) । দ্বিতীয় দিনের শেষে ভারত এগিয়ে ৩৩২ রানে।

প্রথমে ব্যাট হাতে বিশ্বরেকর্ড। তারপর বল হাতে একের পর এক উইকেট। অধিনায়ক হিসাবে অভিষেক ম্যাচটা এখনও স্বপ্নের মতো কাটছে জশপ্রীত বুমরাহর। সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। আর বুমরাহর যোগ্য নেতৃত্বে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনের শেষে অ্যাডভান্টেজে ভারত। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ৮৪ রান। ভারত এখনও এগিয়ে রয়েছে ৩৩২ রানে।

এর আগে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪১৬ রানে। একশোরও কমে পাঁচ উইকেটের পতন। সেখান থেকে চারশো রান। তাও আবার ইংল্যান্ডের মাটিতে! এমনটা হয়তো ভাবাটাই দুঃসাহস মনে হচ্ছিল। কিন্তু সেই দুঃসাহসিক কাণ্ডটি করে দেখালেন পন্থ, জাদেজা এবং বুমরাহ। আগের দিনই পন্থ ১১১ বলে ১৪৬ রানের অবিশ্বাস্য ইনিংসটি খেলেছিলেন। পন্থের সঙ্গে সহযোগীর ভূমিকায় ছিলেন জাদেজা। কিন্তু ম্যাচের দ্বিতীয় দিন তিনিই আবার খেললেন আক্রমণাত্মক মেজাজে।১৯৪ বলে ১০৪ রানের অনবদ্য ইনিংস খেললেন জাদেজা। শতরানের ইনিংসে মোট ১৩টি বাউন্ডারি মেরেছেন তিনি। জাদেজার উইকেট ভারত হারায় ৩৭৫ রানে। সেসময় মনে হচ্ছিল, ভারত হয়তো চারশো রানের আগেই গুটিয়ে যাবে। কিন্তু এরপর জশপ্রীত বুমরাহ কার্যত অঘটন ঘটান।প্রথমবার জাতীয় দলের অধিনাকয়ত্ব করতে নামা বুমরাহ মাত্র ১৬ বলে ৩১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। যার মধ্যে ছিল ৪টি বাউন্ডারি এবং দু’টি বিশাল ছক্কাও। বুমরাহর রুদ্ররোষে পড়ে এদিন আরও একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক হয়ে যান ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। বুমরাহ এবং সিরাজের সামনে এক ওভারে ৩৫ রান দিয়ে বসেন তিনি। যা কিনা টেস্ট ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান হজম করার রেকর্ড।জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সুইং, আরও খারাপ আবহাওয়া এই দুইয়ের যুগলবন্দিতে শুরুতেই নাজেহাল হয়ে যায় ইংল্যান্ড। এক এক করে অধিনায়ক বুমরাহর শিকার হন অ্যালেক্স লিস, জ্যাক ক্রাউলি এবং অলি পোপ। একটা সময় ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৪৪ রানে ৩ উইকেট। সেখান থেকে রুট এবং বেয়ারস্টো কিছুটা লড়াই করেন। কিন্তু দিনের শেষে মহম্মদ সিরাজের বলে রুটের উইকেটের পতন ইংল্যান্ডকে দিনের সবথেকে বড় ধাক্কাটি দিয়ে গিয়েছে। তিনি করেছেন ৩১ রান। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ৮৪ রান।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories