শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম জাতীয় মৎস্য পক্ষ শুরু হচ্ছে রোববার, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান উচ্চশিক্ষার স্বপ্নপূরণে মেধাবী তরুণ নাজমুলের পাশে প্রধানমন্ত্রী মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশি যাত্রীদের ৯৬ ঘণ্টার দুবাই ভিসা দিচ্ছে এমিরেটস কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চট্রগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু ইজারাদারকে থাপ্পড় মারা ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর অভিবাসী শ্রমিক অধিকারকর্মী অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা মালয়েশিয়ার হাইকোর্টের

শুক্রবার শ্রীশ্রী জগন্নাথদেবের রথ যাত্রা উৎসব

সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১৭৬ বার

১ জুলাই/২২ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব।এ উৎসব কে কেন্দ্র করে হালুয়াঘাট সনাতন যুব সংঘ সপ্তাহ ব্যাপী কর্মসূচী গ্রহন করেছে।রথ যাত্রায় উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন মেয়র খায়রুল আলম ভুঞা, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে জুয়েল আরেং এমপি। ইতিমধ্যে আয়োজনের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে।
বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে জানা যায়,প্রভু জগন্নাথের রথ আমাদের এই মানব দেহ , জগন্নাথের রথ ২০৬ টি কাঠ দিয়ে তৈরী যা নরদেহের ২০৬ টি হাড়ের অনুরূপ। রথের ১৬ টি চাকা=৫ টি জ্ঞানেন্দ্রিয়,৫ টি কামেন্দ্রিয়= ও ৬ টি রিপুর প্রতীক।রথের রশি হল মন,বুদ্ধি রথের সারথি। এই দেহ রথের রথি স্বয়ং ঈশ্বর।ঈশ্বর নিজের ইচ্ছায় এ শরীরকে চালিত করেন।মানুষের ইচ্ছায় কিছুই হয়না যা হয় সব ঈশ্বরের ইচ্ছায়। উল্টো রথের পর জগন্নাথ দেব রথ থেকে একবার নেমে গেলে ঐ রথে আর উঠেন না, তখন ঐ রথ ভেঙ্গে কাঠ সব পুড়িয়ে ভোগ রান্নার কাজে লাগানো হয়।তেমনি আমাদের শরির থেকে ঈশ্বর একবার বেরিয়ে গেলে ঐ শরীরের আর কোন গুরুত্ব থাকেনা, মৃত দেহ পুরিয়ে দেওয়া হয়।জগন্নাথদেবের রথ যাত্রা মহোৎসবের মাহাত্ম্য থেকে জানা যায় কেউ যদি রথে উপবিষ্ট অবস্থায় ভগবান জগন্নাথ দেব কে একটি বার দর্শন করেন, তাহলে তাকে আর পুর্নবার এই দুঃখ কষ্টের ধরা ধামে ফিরে আসতে হয়না।রথ যাত্রার দিনে ভগবান জগন্নাথ দেব তার শ্রীমন্দির থেকে মাসির বাড়িতে আগমন করেন।ঠিক আট দিন পর ভগবান পূনরায় মাসির বাড়ি থেকে শ্রীমন্দিরে ফিরে আসবেন।এই রথযাত্রা উৎসবের দিন কেউ যদি রথের দড়ি ধরে বা স্পর্শ করে তবু তার কোটি কোটি পাপ বিনাশ হয়।জগন্নাথ দেব যখন এই রথে আরোহন করবেন, তখন যদি কেউ রথের সামনে নৃত্য কীর্তন করে, তার শরীর থেকে যত পরিমান ঘাম ঝড়বে,তত সহস্র পাপ বিনষ্ট হবে,এই নৃত্যের ফলে ধরিত্রী মাতা পবিত্র হয়।যদি কেহ এর সঙ্গে থেকে শুভা বৃদ্ধি করে পরম পুরুষোত্তম ভগবান তাদের মনের অভিলাষ পুরন করেন।কলিযুগে জগন্নাথের মহিমা যারা প্রচার করবে,তিনি রত্নময় পর্বত ও সমুদ্র, ফল ফুলময়, অরণ্য শস্য ক্ষেত্র পূর্ণ সপ্তদীপা বসুন্ধরা দানের ফল লাভ করবে।জগন্নাথকে দর্শন করে যদি কেউ আনন্দ লাভ করে,তিনি চতুর্থ রস ইন্দ্রিয় রাজত্ব যাবৎ তাকে নারকীয় যন্ত্রণা থেকে মুক্তি লাভ করেন।ভগবান পূর্বের কথা রক্ষা করার জন্য প্রতি বছর গুন্ডিচা মন্দিরে আসেন।ভগবান জগন্নাথদেবের এই রথ যাত্রা উৎসবটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহিমা পূর্ণ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories