বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

হালুয়াঘাট পৌর সভার ৩২ কোটি ৯৪ লক্ষ টাকার বাজেট ঘোষনা

সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১৮০ বার

নতুন কোন প্রকার কর আরোপ ছাড়াই ময়মনসিংহ জেলার হালুয়াঘাট পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের ৩২ কোটি ৯৪ লক্ষ ৯২ হাজার ৩২০ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
৩০ জুন/২২ সকাল ১১ ঘটিকার সময় পৌর কার্যালয়ে মেয়র খায়রুল আলম ভুঞা এই বাজেট ঘোষনা করেন।
বাজেটে মশা নিধনসহ পৌর এলাকায় রাস্তাঘাট নির্মাণ, ড্রেন নির্মাণ ও সংস্কারে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. মকবুল হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ , প্যানেল মেয়র মনিরুজ্জামান স্বাধীনসহ কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তা কর্মচারী , হিসাবরক্ষক এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।
বাজেটে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ৯ কোটি ৮০ লক্ষ ৪৯ হাজার ১৬০ টাকা, রাজস্ব ব্যয় ৮ কোটি ৯২ লক্ষ ৩০ হাজার টাকা। উন্নয়ন তহবিল আয় লক্ষ্যমাত্রা ২৩ কোটি ১৪ লক্ষ্য ৪৩ হাজার ১৬০ টাকা,উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৬৩ লক্ষ টাকা।বাজেটে উদ্ধৃত দেখানো হয়েছে ১ কোটি ৩৯ লক্ষ ৬২ হাজার ৩২০ টাকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories