ভালুকায় কাঁঠালের বাম্পার ফলন জাতীয় ফল কাঠাল। কাঁঠাল গাছের খুব একটা যত্নের দরকার নেই। অনেকটা অযত্নেই ভালুকায় কাঁঠালের বাম্পার ফলন হয়েছে।
লাল মাটির এ উপজেলা মিষ্টি কাঁঠালের জন্য দেশ জুড়ে কুঁড়িয়েছে বেশ সুখ্যাতি। আবহাওয়া অনুকূলে থাকায় ভালুকায় এবার কাঁঠালের ফলন হয়েছে।
এদিকে গ্রামের বিভিন্ন হাট-বাজার ও রাস্তার মোড়ে মোড়ে বসেছে কাঁঠাল বিক্রির হাট। বাজারে বাজারে এখন পাকা কাঁঠালের গন্ধে মুখরিত। সবচেয়ে বেশী কাঁঠাল হয় ভালুকায়। বাম্পার ফলনের কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা।
এবছর ৬৫ হাজার মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হবে জানিয়ে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জানান, ভবিষ্যতে কাঁঠাল সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুস্বাদু ও পুষ্টিকর কাঁঠালের আধুনিক চাষাবাদসহ সংরক্ষণে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা করবে; এমনটাই প্রত্যাশা সবার । এ এলাকার কৃষকরা কাঁঠাল চাষের উপর নির্ভশীল না হলেও প্রতি বছরে কোন কোন কৃষক ২ থেকে ৩ লাখ টাকার কাঁঠাল বিক্রি করে থাকেন। কাঁঠালের সাথে সংশ্লিষ্টরা জানান, ভালুকায় একটি কাঁঠাল প্রক্রিয়াজাতকরণ কারখানা হলে দ্রুত পচনশীল এই ফলের সঠিক দাম না কৃষক হতাশা পাইকাররা বলছেন দাম কম এই মৌসুমে ভালুকার সিডস্টোর বাসস্ট্যান্ড, আংগারগাড়া বাজার, উথুরা মাহার বাজার, বাটাজোর, কাচিনা, ভালুকা পুরনো বাসস্ট্যান্ড, মল্লিকবাড়ি, চমিয়াদী, রাজৈ, পনাশাইল, কেয়াদী, ভরাডোবা বাসস্ট্যান্ড, পারুলদিয়া, আশকা, মাস্টারবাড়িসহ উপজেলার বিভিন্ন এলাকায় কাঁঠালের হাট বসে।
ঢাকা সিলেট, মুন্সীগঞ্জ, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, বিভিন্ন এলাকায় ভালুকার কাঁঠালের রয়েছে যথেষ্ট চাহিদা। আর সেই চাহিদার কথা বিবেচনা করে দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা ছুটে আসেন ভালুকার ছোট-বড় ওইসব হাটে, কেনেন প্রচুর কাঁঠাল।
Leave a Reply