শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষেধাজ্ঞা, চাপ বেড়েছে শিমুলিয়া ফেরিঘাটে

নিজস্ব প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২৭৩ বার

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষেধাজ্ঞায় আজ(২৭জুন)সকাল থেকে সেতুর দুই প্রান্তে টোল প্লাজায় অনেকটাই যানবাহনের চাপ কমে গেছে।তবে মোটরসাইকেলের চাপ বেড়েছে শিমুলিয়া ফেরিঘাটে।এতে শৃঙ্খলা ফিরে এসেছে পদ্মা সেতুর দুই পাড়ে।
এদিকে,পদ্মা সেতুর উপর গাড়ি পার্কিং করায় এক প্রাইভেটকার চালককে ১ হাজার টাকা জরিমানা করেন মুন্সীগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:আশরাফুল কবীর।সকাল দিকে প্রায় কয়েক শতাধিক মোটরসাইকেল সেতু দিয়ে পদ্মা পারি দিতে মাওয়া প্রান্তে আসলে পুলিশ বাধা দেয়।পরে তারা শিমুলিয়া ঘাটে গিয়ে ফেরি দিয়ে পারাপার হয়।গতকালের দুর্ঘটনার পর থেকে সেতু কর্তৃপক্ষ পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যক্রম আরও জোরদার করেছে।বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ম্যানেজার ফয়সাল হোসেন বলেন,ফেরি চলাচলের উপর কোনো নিষেধাজ্ঞা নেই।
যানবাহনের ওপর নির্ভর করে ফেরি চলাচল করবে।আজকে একটি মাত্র ফেরি কুঞ্জলতা দিয়ে ১১৯টি মোটরসাইকেল শিমুলিয়া ঘাট থেকে মাঝিরকান্দি ছেড়ে গেছে।
পদ্মা সেতুর তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান,গতকাল মাওয়া টোল প্লাজা দিয়ে মোটরসাইকেলসহ প্রায় ২৬ হাজার ৫৮৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয় ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা।
অপরদিকে জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হয় ২৪ হাজার ৭২৭টি যানবাহন।এতে টোল আদায় হয় ১ কোটি ৪৪ হাজার ৪ টাকা।পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে সর্বমোট ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছে। সব মিলিয়ে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories