শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভোক্তা অধিকার ঢালিস আম্বার নিবাস রিসোর্টকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১০৭ বার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে একটি রিসোর্টকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।সোমবার উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বাহেরকুচি গ্রামে অবস্থিত ঢালিস আম্বার নিবাস রিসোর্টে মুন্সীগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসিফ আল আজাদ এ অভিযান চালান। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসিফ আল আজাদ জানান,ঢালিস আম্বার নিবাস রিসোর্টে মনিটরিং কালে দেখা যায়, রেস্টুরেন্টে খাবার তৈরিতে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ পন্য ব্যবহার করা হচ্ছে,জর্দার রং এর নামে ননফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং খাবারে মিশানো হচ্ছে।উৎপাদিত কেক,পাউরুটির মোড়কে কোন উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হচ্ছে না। লেবেলবিহীন,উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন বিভিন্ন ধরনের প্যাকেট জাত খাদ্য উপকরণ রান্নায় ব্যবহার করতে দেখা যায়।রান্না ঘরে সকল ডাস্টবিন উন্মুক্ত ভাবে রাখা হচ্ছে, একই ফ্রিজে রান্না করা খাবার ও কাচা মাংস একসাথে সংরক্ষণ করা হচ্ছে।পুরনো দিনের রান্না করা খাবার পরবর্তীতে পরিবেশনের জন্য ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছে।রান্না ঘরে কোন পেস্ট কন্ট্রোল মেকানিজম নেই,তেলাপোকা মাছি ও অন্যান্য পোকামাকড় রান্নাঘরে বিচরণ করতে দেখা গেছে।এছাড়া কর্মচারী ও বাবুর্চিদের ব্যবহৃত টয়লেটসমূহে কোন টিস্যু ও হাত ধোয়ার সাবান পাওয়া যায়নি।প্রতিষ্ঠানটি সেবার কোন মূল্য তালিকা প্রদর্শন করছেনা। তাদের নিকট রিসোর্ট পরিচালনা ও রেস্টুরেন্ট পরিচালনার সংশ্লিষ্ট লাইসেন্সসমূহ দেখতে চাইলে তারা তাৎক্ষনিকভাবে কোন লাইসেন্স দেখাতে পারেনি।এর ফলে রিসোর্টটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশোধন হবার নির্দেশ দেয়া হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি পরিদর্শক শাহ আলম। অভিযানে সহযোগিতা করেন সিরাজদিখান থানার এসআই অনিল চন্দ্র।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories