বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী কামরাঙ্গীরচরে ডিএসসিসির বিশেষ মশক নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি নবনিযুক্ত ইবির প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সুরক্ষা আইন ৩ মাসের মধ্যেই করতে হবে’: আহমেদ আবু জাফর রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উলিপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

হালুয়াঘাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৩৬ বার

২৭ জুন/ ২২ সোমবার সকালে উপজেলা আইন শৃঙ্খলা কমিটি, চোরাচালান প্রতিরোধ ও টাস্কফোর্স কমিটি এবং মানবপাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন নিবার্হী কর্মকর্তা মোঃ সোহেল রানা।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আলম ভূঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন ফকির ও ঝর্ণা ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ শাহিনুজ্জামান খান, বীর মুক্তিযুদ্ধা কবিরুল ইসলাম বেগ ও মোরশেদ আনোয়ার খোকন।

এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যা, উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী উন্নয়ন সমিতির প্রতিনিধি, মোটর মালিক ও শ্রমিক সমিতি নেতৃবৃন্দ, সিএনজি মাহেন্দ্রের প্রতিনিধিসহ সুধীগণ । সভায় হালুয়াঘাটে আইন শৃঙ্খলা সুশৃংখল রাখতে, মাদক, চোরাচালান, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ রোধ, বেপরোয়া মোটরবাইক চালানো, স্কুল-কলেজের গেটের সামনে বখাটেদের উৎপাত, যানজট নিরসন, আসন্ন ঈদে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, আগত কোরবানীর ঈদে গরু বাজারে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখার জন্য সকলের প্রতি আহবান জানান নির্বাহী কর্মকর্তা সহ উপস্থিত বক্তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories