বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত- ২

মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১০৭ বার

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২৬ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ। তাদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‌দুর্ঘটনার বিষয়টি শুনে তাদের উদ্ধার হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ (প্রশাসন) সুপার সুমন দেব জানান, সেতুর ২৭ ও ২৮ নম্বরে পিলারের মাঝখানে এ ঘটনা ঘটে।
ইতিমধ্যে সেতুতে মটরসাইকেল প্রবেশ নিষিদ্ধ করেছে সেতু মন্ত্রনালয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories