বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী কামরাঙ্গীরচরে ডিএসসিসির বিশেষ মশক নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি নবনিযুক্ত ইবির প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সুরক্ষা আইন ৩ মাসের মধ্যেই করতে হবে’: আহমেদ আবু জাফর রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উলিপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে তরুণ ফুটবলারের ঝুলন্ত লাশ উদ্ধার

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১১০ বার

ঈশ্বরগঞ্জে আঠারবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে সালমানুল হক বিজয় (২০) নামের এক উদীয়মান তরুণ ফুটবলারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার রাতে খালি বাড়িতে বসত ঘরের বারান্দার আড়ার সঙ্গে ওড়না দিয়ে পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে স্থানীয়রা। এমন অবস্থা দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বিজয়ের সহপার্ঠীরা ও স্থানীয়রা বলেন,বিজয়ের বাবা নেই। মা ঢাকায় কাজ করে। একা একা থাকতেন বাড়িতে। প্রতিদিন বাড়ি থেকে বিভিন্ন জায়গায় খেলাধুলা করে বাড়ি ফিরে আসে। এঅবস্থায় শুক্রবার রাতে বাড়ি ফিরে। কিন্তু এমন ঘটনা কিভাবে ঘটেছে তা আমরা বুঝতে পারছিনা। বিজয়ের এমন ঘটনা ঘটবে এমন কিছু তার মধ্যে কোনদিন দেখি নাই। তাই তার মৃত্যুর বিষয়টি সঠিক তদন্তের জন্য দাবি জানান তারা। এসময় তারা আরো বলেন, বিজয়ের পায়ে ছিলো ফুটবলের জাদু। ফুটবলার হিসেবে পুরো উপজেলাতেই তার সুনাম রয়েছে। তার এমন মৃত্যুতে আমাদের সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে।

ঈশ্বরগঞ্জের থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে।শনিবার সকালে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা, নিশ্চিত হওয়া যাবে।ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories