রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

সিলেটে ট্রাকচাপায় অটোরিকশাযাত্রী মা-ছেলে নিহত

সিলেট প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১০৮ বার

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।আজ শুক্রবার সকাল উপজেলার তেলিখাল এলাকায় ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার ইসলামপুরের হনুফা বেগম ও তার ছেলে এমরাজ মিয়া।কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, সকালে সিলেট থেকে কোম্পানীগঞ্জে যাচ্ছিলো অটোরিকশাটি। তেলিখাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক এটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। চালকসহ অটোরিকশার তিন আরোহী আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ওসি আরও বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়েছেন। যথাযথ আইনি প্রক্রিয়া মেনে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories