মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

মিচেল-ব্লান্ডেলের ব্যাটে এগোচ্ছে নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৭২ বার

প্রথম দুই টেস্টে জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বেন স্টোকসের ইংল্যান্ড। এবার সিরিজের তৃতীয় এবং শেষ টেস্ট। নিউজিল্যান্ডের লজ্জা বাঁচানোর লড়াই। হোয়াইটওয়াশের লজ্জা। সেই লজ্জা বাঁচানোর মিশনে নেমে শুরুতেই ইংলিশ বোলারদের দাপটে মনে হচ্ছিল উড়েই যাবে কিউইরা। যদিও ড্যারিল মিচেল আর টম ব্লান্ডেল মিলে প্রতিরোধ গড়ে তুলতে পেরেছেন এবং কিউইদের টেনে নিয়ে চলছেন। প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়িয়েছে ৯০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৫ রান।প্রথম দিনের শেষ বিকেলে ১০২ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন কিউই মিডল অর্ডারের এই ব্যাটার। ১৫৯ বলে ৭৮ রান নিয়ে ড্যারিল মিচেল এবং ১০৮ বলে ৪৫ রান নিয়ে ব্যাট করছেন টম ব্লান্ডেল।

অথচ এর আগে ১২৩ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বসেছিল নিউজিল্যান্ড। লিডসের হেডিংলিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড অধিনায়ক কেনে উইলিয়ামসন। ব্যাট করতে নেমে শুরুতেই টম ল্যাথামের উইকেট হারিয়ে বিপদে পড়ে কিউইরা।সেই বিপদ বাড়তে থাকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায়। ২০ রান করে বিদায় নেন উইল ইয়ং। অধিনায়ক কেনে উইলিয়ামসন আউট জন ৩১ রান করে। ডেভন কনওয়ে করেন ২৬ রান এবং হেনরি নিকোলস আউট হয়ে যান মাত্র ১৯ রান করে।ইংলিশদের মধ্যে স্টুয়ার্ট ব্রড এবং জ্যাক লিচ নেন ২টি করে উইকেট এবং জেমি ওভারটন নেন ১টি উইকেট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories