রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

একাদশে যে পরিবর্তন নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৯১ বার

সেন্ট লুসিয়ার ড‌্যারেন স‌্যামি স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়ানোর আগেই ঢাকা থেকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পৌঁছান  এনামুল হক বিজয় ও শরিফুল ইসলাম। তাদের টেস্ট স্কোয়াডে যোগ দেয়ায় আজ একাদশে যে পরিবর্তন আসছে সেটা নিশ্চিতভাবেই বলা যায়।অ্যান্টিগায় চাইলেই ভালো কিছু করার সুযোগ ছিল টাইগারদের সামনে। বোলাররা সেই মঞ্চও তৈরি করে দিয়েছিলেন। কিন্তু ব‌্যাটসম‌্যানদের ‌ব‌্যর্থতায় তালগোল পাকিয়ে ম‌্যাচটা বাংলাদেশ হেরে যায় অতি সহজে। আজ বিজয় ও শরিফুল খেলবেন কার জায়গায়? দ্বিতীয় টেস্টে বিশ্রাম পেতে পারেন মোস্তাফিজুর রহমান। তাই তার পরিবর্তে খেলতে পারেন শরিফুল ইসলাম।

এদিকে অনেক দিন ধরেই ব্যাট হাতে ফর্মে নেই নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। শেষ ১৭ ইনিংসে শান্তর হাফসেঞ্চুরি আছে মাত্র একটি। অন্যদিকে শান্তর চেয়েও খারাপ অবস্থায় সাবেক মুমিনুল। ১৭ ইনিংসে ৫০ ছোঁয়া ইনিংস একটি।পারফরম্যান্স বিবেচনা করলে দুই জনই বাদ পড়ার কথা। কিন্তু মুমিনুল আর একবার সুযোগ পেতে পারেন। আর আজ বিশ্রামে যেতে পারেন শান্ত। এতে একাদশে সুযোগ পেতে পারেন এনামুল হক বিজয়। সম্ভত আজ বাংলাদেশের একাদশে এই দুটি পরিবর্তন আসতে পারে।আজ শুক্রবার (২৪ জুন)  বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা শুরু হবে। সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে।বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, খালেদ আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories