বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভিসা প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বৈঠক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত অর্থ আত্মসাৎ: ইউসিবি’র সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আগামী বছরের মধ্যে বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা চালু করা হবে : ববি হাজ্জাজ সওজের নতুন প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান দেশের চলচ্চিত্র জগৎকে পুনর্গঠনে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর গাজীপুর, কুষ্টিয়া ও খুলনায় নতুন পুলিশ সুপার কে এম চঞ্চলসহ যুবদলের পাঁচ নেতাকে বহিষ্কার ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ের প্রত্যয় বাংলাদেশের ২৩ বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

১৬ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকো

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৯৩ বার

নতুন মৌসুমের সূচি ঠিক হয়ে গেছে লা লিগার। শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম রাউন্ডেই মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। তাদের প্রতিপক্ষ ৭ বছর পর শীর্ষ লিগে উত্তীর্ণ আলমেইরা। একই রাউন্ডে মাঠে নামা হবে বার্সেলোনারও। তাদের আতিথ্য দেবে রায়ো ভায়েকানো।নতুন মৌসুমের সূচি নিশ্চিত করা হয়েছে ড্রয়ের মাধ্যমে। এলোমেলো ভাবে থাকা সম্ভাব্য বিকল্প থেকে ক্যালেন্ডার বাছাই করা হয়েছে। এই সূচি অনুযায়ী লিগের শুরুটা হবে আগামী ১৪ আগস্ট। চলবে সামনের বছরের ৪ জুন পর্যন্ত।

দুই জায়ান্ট বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মুখোমুখি হবে ১৬ অক্টোবর। ম্যাচটি অনুষ্ঠিত হবে নবম রাউন্ডে। প্রথম লেগটির ভেন্যু মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু। ন্যু ক্যাম্পে ফিরতি লেগটি হবে আগামী বছরের ১৯ মার্চ।সামনে কাতার বিশ্বকাপ থাকায় নভেম্বরে শুরু হবে লিগ-বিরতি। ডিসেম্বরে টুর্নামেন্ট শেষ হওয়ার পরেই লিগ পুনরায় মাঠে গড়াবে। মৌসুমের প্রথম মার্দ্রিদ ডার্বি হবে ১৮ সেপ্টেম্বর। ওয়ান্দা মেত্রোপলিতানোয় রিয়ালকে আতিথ্য দেবে অ্যাতলেতিকো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories