বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বরিশালে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, বরিশাল
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৯৯ বার

ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার এবং নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রণয়ন করে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানের দাবিতে বরিশালে সড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। মিছিল এবং সমাবেশ থেকে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার না হলে হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। দীর্ঘ প্রায় ১ ঘণ্টা সদর রোড অবরোধ থাকায় দুর্ভোগে পড়ে হাজার হাজার মানুষ।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ এবং রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের ব্যানারে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয় হাজারো শ্রমিক। তারা সদর রোডে বসে পড়ে অবরোধ করেন। রিকশা-ভ্যান শ্রমিকের

ব্যানারে সমাবেশ এবং সড়ক অবরোধ করা হলেও এর নেতৃত্বে ছিলেন জেলা বাসদের জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমন এবং সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী। সড়ক অবরোধকালে ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যান্যরা। এ সময় শ্রমিকরা বলেন, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বিকল্প ব্যবস্থা না করে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান চলাচল বন্ধের ঘোষণা দেয়ায় বিপাকে পড়েছেন তারা। ব্যাটারি চালিত-রিকশা ভ্যান অবৈধ হলেও শ্রমিকরা সেগুলোর চালানোর অনুমতি দেয়ার দাবি জানান। ব্যাটারি চালিত রিকশা-ভ্যান বন্ধ করা হলে আগে ব্যাটারি বিক্রি বন্ধের দাবি জানান তারা। শ্রমিকরা নকশা আধুনিকায়ন করে নীতিমালা প্রনয়নের মধ্য দিয়ে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান রেজিস্ট্রেশন দেয়ার দাবি জানান। সমাবেশ এবং সড়ক অবরোধে নেতৃত্বদানকারী বাসদ নেতা মনিষা চক্রবর্তী শ্রমিকদের রুটি-রুজির জন্য সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারী দেন তিনি। সমাবেশ শেষে একই দাবিতে নগরীর প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা। এদিকে সরকারিভাবে ঘোষণা দেয়ার আগেই বরিশাল নগরীতে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান এবং অটোরিকশা চলাচল বন্ধে মাইকিং করে সিটি করপোরেশন।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories