শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

বন্যায় এ পর্যন্ত ৪২ জনের প্রাণহানি: স্বাস্থ্য অধিদফতর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২২৩ বার

বন্যার সময় নানা রোগে আক্রান্ত হয়ে ও বন্যাসৃষ্ট কিছু দুর্ঘটনায় সারা দেশে এ পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৭ মে থেকে ২১ জুন পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানায় অধিদপ্তর।সারা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে বুধবার বিকালে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, বন্যায় পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। গতকাল (মঙ্গলবার) পর্যন্ত বন্যায় বিভিন্ন রোগে ২ হাজার ৯৩৪ জন আক্রান্ত থাকলেও আজ (বুধবার) আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪০৩ জনে দাঁড়িয়েছে।এতে জানানো হয়, ‘গত ১৭ মে থেকে ২১ জুন পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৫১৬ জন। তবে এখন পর্যন্ত ডায়রিয়ায় কারো মৃত্যু হয়নি। এ ছাড়া আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছে ১১৩ জন। এ রোগেও কারো মৃত্যু হয়নি।’প্রতিবেদনে আরও জানানো হয়, ‘বজ্রপাতে আক্রান্ত হয়েছেন ১৩ জন, তাদের মধ্যে ১২ জনেরই মৃত্যু হয়েছে। সাপের দংশনে চারজন আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে পানিতে ডুবে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। চর্ম রোগে আক্রান্ত হয়েছে ১৬৩ জন, চোখের প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়েছেন ৬১ জন, নানাভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন ৩৯ জন। এ ছাড়া অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন মোট ৪৮১ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories