বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী লঞ্চ বন্ধ, বেকায়দায় যাত্রীরা

জেলা প্রতিনিধি, বরিশাল
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৯৮ বার

রাজধানী ঢাকার সাথে সারা দেশের লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে ঢাকাগামী লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে আয়-রোজগার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন নৌযান শ্রমিক এবং নৌযানের উপর নির্ভর অন্যান্য শ্রমিকরা। 

এদিকে লঞ্চ বন্ধ থাকায় বেকাদায় পড়েছেন নৌ পথে ঢাকাগামী যাত্রীরা। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজধানীর সাথে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে বরিশালের স্থানীয় এবং অভ্যন্তরীন রুটের লঞ্চ চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। 

ঢাকাবাসীকে করোনা সংক্রামণের হাত থেকে রক্ষায় সরকার গত মঙ্গলবার রাতে এক প্রজ্ঞাপনে আগামী ৩০ জুন পর্যন্ত রাজধানী ঢাকার সাথে সারা দেশের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেয়। এর আগেই গত সোমবার রাতে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় অর্ধ শতাধিক যাত্রীবাহী লঞ্চ। ঢাকা থেকেও আজ ভোরে বরিশাল নদী বন্দর সহ দক্ষিণের বিভিন্ন স্থানে এসেছে অর্ধ শতাধিক লঞ্চ। দক্ষিণের বিভিন্ন স্থান থেকে সাধারণত লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বিকেল থেকে রাত ৯টার মধ্যে। কিন্তু সরকারের নতুন  নির্দেশনার ফলে মঙ্গলবার (গতকাল ২২ জুন) থেকে দক্ষিণের কোন স্থান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে না যাত্রীবাহী লঞ্চ। টিকেট বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে। আগাম টিকেটের টাকাও ফেরত দেয়া হচ্ছে। হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের নৌ শ্রমিক এবং নৌযান নির্ভর শ্রমিকরা। করোনাকালে লঞ্চ বন্ধ থাকলে নৌযান শ্রমিক ও নৌ নির্ভর শ্রমিকদের সহায়তা দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। 

মাত্র ২৬ দিন আগে ৪৮ দিন লঞ্চ চলাচল বন্ধ ছিলো। তখন বেশীরভাগ শ্রমিক সরকারের সহায়তা পায়নি। আয় বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করে শ্রমিকরা। এবার লঞ্চ বন্ধ থাকলে প্রকৃত শ্রমিকদের সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন প্রথম শ্রেণির নৌযান মাস্টার শামীম আহমেদ। 

এদিকে কোন পূর্ব ঘোষণা ছাড়া আকস্মিক যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করায় বিপাকে পড়েছেন নৌপথে ঢাকাগামী যাত্রীরা। অনেকে টিকেট নিতে গিয়ে লঞ্চ বন্ধের খবরে হতাশা প্রকাশ করেছেন। কেউ কেউ বিকল্প ব্যবস্থায় ঢাকা যাওয়ার কথা বললেও বেশীরভাগ যাত্রী পড়েছেন বেকায়দায়। 

বরিশাল বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) মো. মোস্তাফিজুর রহমান জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে রাজধানীর সাথে সারা দেশের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। 

তবে বরিশালের স্থানীয় এবং অভ্যন্তরীন রুটের লঞ্চ চলাচল অব্যাহত থাকবে বলে জানান তিনি। এদিকে গতকাল সকাল থেকে বরিশাল নগরীর দু’টি বাস টার্মিনাল এবং দক্ষিণের বিভিন্ন স্থান থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories