সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বিশ্বকাপের জন্য ভারতীয় সেরা একাদশ সাজালেন ইরফান পাঠান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৮৬ বার

অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের সেরা একাদশ সাজালেন দেশটির সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান।রোববার (১৯ জুন) স্টার স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় ভারতের সম্ভাবনাময় সেরা ১১ ক্রিকেটারকে বেঁছে নেন তিনি। পাঠান বলেন, যারা বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন, ভারতকে বিশ্বকাপ এনে দিতে পারবেন; এমন ক্রিকেটারদের নিয়েই এ একাদশ তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে শুরুটা দারুণ করতে পারলে পুরো সময়টা আমাদের পক্ষে থাকবে। ওই মাটিতে বল অনেক বেশি সুইং করে। তাই সেখানে অভিজ্ঞ খেলোয়াড়ের দরকার।এদিকে বেশ কিছুদিন যাবত ফর্মহীনতায় ভোগা বিরাট কোহলির ওপর ভরসা রাখতে চান পাঠান। তিনি বলেন, কোহলি হয়তো ইদানিং ফর্মে নেই। কিন্তু অস্ট্রেলিয়ায় সে অনেক রান করেছে।পাঠানের সেরা একাদশ থেকে বাদ পড়েছেন ঋষভ পন্ত, শ্রেয়াস আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন ও মোহম্মদ শামি।ইরফান পাঠানের পছন্দের ভারতীয় একাদশ
লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, ইয়ুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories