মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সুরক্ষা আইন ৩ মাসের মধ্যেই করতে হবে’: আহমেদ আবু জাফর রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উলিপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান সৌদিতে কারখানায় আগুন॥ নওগাঁর ১৩ পরিবারে শোকের মাতম বাংলা কিউআর লেনদেনে চার্জ প্রত্যাহার, মিলবে প্রণোদনা

দুই ডোজ টিকা পেলেন দেশের ১১ কোটি ৮৬ লাখ মানুষ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১০৪ বার

কয়েক দিন ধরে হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। শনাক্তের হার সপ্তাহের ব্যবধানে ১০ শতাংশ ছাড়িয়েছে। করোনা নিয়ন্ত্রণে দেশের স্বাস্থ্য বিভাগ থেকে বুস্টার ডোজ নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। দেশে এ পর্যন্ত দুই ডোজ টিকা নিয়েছেন ১১ কোটি ৮৬ লাখের বেশি মানুষ। এর মধ্যে গত একদিনেই সারাদেশে দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৭৯ জন।স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৮৯ লাখ ৪৮ হাজার ৭৪৭ জন। এ ছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১১ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৮৮৬ জন মানুষ। এ ছাড়া দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন দুই কোটি ৮০ লাখ ৫০ হাজার ৬৩৩ জন।গত ২৪ ঘণ্টায় (বুধবার) সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৫ হাজার ৩৫৪ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪৯ হাজার ৫৭৯ জনকে। এছাড়াও এ সময়ে বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৪৩ হাজার ২৮০ জনকে। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।দেশে গত বছরের ১ নভেম্বর থেকে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ৩২ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে।অধিদপ্তর জানিয়েছে, দেশে এই পর্যন্ত ২ লাখ ৯২ হাজার ১০ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories