শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

কবুতর পাখি ও পূর্বশত্রুতা জেরে গাবতলীতে মারপিটে ২জন জখম

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১১২ বার

বগুড়ার গাবতলীতে পূর্বশত্রুতার জেরধরে এবং কবুতর পাখিকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে জামিল উদ্দিন (৭০) ও তার স্ত্রী তুলি বেগম (৬৫) কে গুরুত্বর ভাবে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের নিজ দূর্গাহাটা গ্রামে।
জানা গেছে, ঔই গ্রামের মৃত ফিকির উদ্দিন প্রাং এর পুত্র বৃদ্ধ জামিল উদ্দিনের সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষ জহুরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন হলে পূর্বশত্রুতা ও কবুতর পাখি কে কেন্দ্র করে বিরোধ চলে আসচ্ছিল। এর জেরধরে গত ৭ই জুন মঙ্গলবার দুপুর ১টা সময় জামিল উদ্দিনের সঙ্গে জহুরুলের তর্ক-বির্তক সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষ জহুরুল ইসলাম ও তার স্ত্রী’সহ লোকজন ক্ষিপ্ত হয়ে জামিল উদ্দিন এবং তার স্ত্রী তুলি বেগম’কে লাটিসোটা, রড় দিয়ে এলোপাতারী ভাবে মারপিট করে গুরুত্বর ভাবে আহত করে। এসময় আহত বৃদ্ধ জামিলের চিৎকারে লোকজন ছুটে এলে তারা ঘটনাস্থান ত্যাগ করে। এরপর আহত বৃদ্ধ জামিল ও বৃদ্ধা তুলি’কে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও প্রতিপক্ষ জহুরুল সহ তার লোকজন ইতিপূর্বেও অসহায় বৃদ্ধ জামিল উদ্দিন ও তার পরিবারের সদস্যদের কে মারপিট করেছিল। এঘটনায় দূর্গাহাটা ইউপির ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আমিনুল ইসলাম আমিন জানান, ঘটনাটি আমি শুনেছি। তবে এখনো পয়ন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories