রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

হাতিরঝিলে সাংবাদিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ১১০ বার

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে এক সাংবাদিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে সাংবাদিক আবদুল বারির লাশ উদ্ধার করা হয়। তিনি ডিবিসি নিউজের প্রডিউসার। পুলিশ প্লাজার উল্টো দিকে হাতিরঝিল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার করার তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি এসএম কামরুজ্জামান।

তিনি বুধবার সকালে আজকালের সংবাদকে জানান, আবদুল বারির দেহে বহু আঘাতের চিহ্ন রয়েছে। গলায় কাটা দাগও পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছোরাও পাওয়া গেছে।

আশপাশের সিসি ক্যামেরা তদন্ত করে খুনিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories