শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার প্রতিবাদে চিকিৎসা সেবা বন্ধ রেখে আন্দোলন

চট্রগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৯০ বার

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীকে চিকিৎসা দেয়াকে কেন্দ্র করে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সদস্য ও শিক্ষানবিশ চিকিৎসকদের মাঝে মারামারি-ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার (৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে এক রোগীকে চিকিৎসা দেয়া নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে শিক্ষানবিশ চিকিৎসকরা আবদুল্লাহ ও আকলিমা নামে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের দুজন সদস্যকে মারধর করে। এতে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এরপর চিকিৎসা সেবা বন্ধ করে দিয়ে ওয়ার্ডের বাইরে বিক্ষোভ করে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সদস্যরা। পরে হাসপাতালের উপপরিচালক ডা. অংসুইপ্রু মারমা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। দুপক্ষের মধ্যে মীমাংসা করার কথাও জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories