শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জের সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

সিরাজদিখান প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৪৮ বার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক ব্যক্তি বসত ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।রবিবার(৫ জুন)রাত আনুমানিক ১১ টায় উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর গ্রামে সরকারি আশ্রয় প্রকল্পে।নিহতের ভাড়া করা বসত ঘরের রুমের ভীতরে এঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,রবিবার ৫ জুন রাত আনুমানিক ১১ টায় উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর গ্রামের আশ্রয় প্রকল্পের ভাড়াটিয়া বাসাইল ইউনিয়নের ব্রজের হাটি গ্রামের মৃত তমিজউদ্দিনের ছেলে মো:সালাউদ্দিন(৩৮)। স্ত্রীর সাথে প্রায়ই নিহত সালাউদ্দিনের অভাবের তাড়নায় পারিবারিক কলহ লেগেই থাকত। তারেই জের হিসাবে সে গতকাল কোন কাজ না করায় স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরের মধ্যে পার্টিশন করা রুমের মধ্যে একপাশে নিহতের ছেলে মেয়ে নিয়ে তার স্ত্রী আল্লাদী শুয়ে থাকে।রাত ১১ টায় স্ত্রী আল্লাদী দেখে যে,তার স্বামী মো:সালাউদ্দিন ঘরের আড়ার সাথে মেয়ের ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে।স্ত্রীর ডাক চিৎকার দিলে ছেলে মেয়েরা আসে এবং তার বড় মেয়ের সাদিয়ার সাহায্যে বটি দিয়ে ওড়না কেটে খাটের উপর নামিয়ে রাখে।পরে স্থানীয় লোকজনকে অবহিত করলে তাহারা রাত ১১ টায় ৪০ মিনিটে থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক জানান,খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করি।ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories