সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

২২তম গ্র্যান্ড স্লাম জিতলেন রাফায়েল নাদাল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৮৪ বার

নরওয়েজীয় প্রতিপক্ষ ক্যাসপার রুডকে উড়িয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা পুনরুদ্ধার করেছেন রাফায়েল নাদাল। এই শিরোপা জয়ে নিজেকেও ছাড়িয়ে গেলেন নাদাল। এখন নাদালের দখলে ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপা।ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে ওঠার পথে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছিল নাদালকে। তবে সেমি থেকে শিরোপা জিতে নিতে কোনো বেগই পেতে হলো না বিশ্বের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ী এ টেনিস তারকাকে।

আগেই ২১টি শিরোপা জিতে রেকর্ড গড়েছিলেন নাদাল। এবার ফ্রেঞ্চ ওপেনেও শিরোপা জিতে সেটিকে ২২-এ উন্নীত করলেন এ স্প্যানিয়ার্ড। ফাইনালে প্রতিপক্ষ ক্যাস্পার রুডকে দাঁড়াতেই দেননি নাদাল।রোলা গাঁরোয় শিরোপা নির্ধারণী ফাইনালে সরাসরি সেটেই জিতেছেন নাদাল। প্রথম সেট ৬-৩ ব্যবধানে জেতার পর দ্বিতীয় সেটেও একই ব্যবধানে জেতেন তিনি। তৃতীয় সেটে ৬-০ ব্যবধানে জিতে শিরোপার আনন্দে ভেসেছেন এ স্প্যানিয়ার্ড।এ নিয়ে ২২তম গ্র্যান্ড স্লাম জিতলেন নাদাল। এর মধ্যে ১৪টিই জিতেছেন ফ্রেঞ্চ ওপেনে। দুটিই বিশ্বরেকর্ড। আর কেউই এতো বেশি ফ্রেঞ্চ ওপেন ও গ্র্যান্ড স্লাম জিততে পারেনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories