সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪ সরকারি সফরে সিঙ্গাপুর গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিবছর দেশে ৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে : তথ্যমন্ত্রী বাগেরহাটের মোরেলগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আগামীকাল এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ কর্নেল অলিকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১ দল টেকসই গণতন্ত্রের জন্য রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী ওয়ান ইলেভেনের সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে

একাদশে একাধিক পরিবর্তন নিয়ে আজও মাঠে নামছে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৭৮ বার

আজ রোববার স্পেনের নাভারেতে বাংলাদেশ সময় রাত ১২টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এস্তোনিয়াকে মোকাবিলা করবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ এস্তোনিয়ার বিপক্ষে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা লিওনেল মেসি থাকছেন।

আর্জেন্টাইন গণমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে তাদের এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে। ফিফা র‌্যাংকিংয়ে বর্তমানে চার নম্বরে রয়েছে আর্জেন্টিনা। আর ১১০ নম্বরে আছে এস্তোনিয়া। নামে ও ভারে বিস্তর ব্যবধান থাকায় এস্তোনিয়ার বিপক্ষে সহজ জয় প্রত্যাশা মেসিদের। ২০১৯ সালের জুলাই থেকে টানা ৩২ ম্যাচে অপরাজিত রয়েছে আর্জেন্টাইনরা। গত বুধবার রাতে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে আর্জেন্টিনা ৩-০ গোলে বিধ্বস্ত করে চারবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে। এস্তোনিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: গোলরক্ষক- ফ্রাঙ্কো আরমানি। ডিফেন্ডার- নাহুয়েল মলিনা, হারমান পেজ্জেয়া, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনিয়া। মিডফিল্ডার- আলেক্সিস মাক-আলিস্তার, রদ্রিগো দে পল, আলেহান্দ্রো গোমেজ। ফরোয়ার্ড- লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, হোয়াকিন কোরেয়া।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories