মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়ন,গাঁওদিয়া ইউনিয়ন,বেজগাঁও ইউনিয়ন ২০২২-২০২৩ অর্থ বছরের তিনটি ইউনিয়ন পরিষদ(৩০মে ও ৩১মে)২০২২ এই দুইদিন ইউনিয়ন পরিষদ সভাকক্ষে উন্মুক্ত প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।আজ মঙ্গলবার সকালে কনকসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো:বিদ্যুৎ আলম মোড়ল এর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ সচিব মো:মাকসুদ মেহেদীর সঞ্চালনায়।বিকালে গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো:শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং ইউনিয়ন পরিষদের সচিব এস এম খোমনীর সঞ্চালনায়। গতকাল বিকেলে বেজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:ফারুক ইকবাল মৃধার সভাপতিত্বে এবং বেজগাঁও ইউনিয়ন পরিষদ সচিব তানিয়া ইসলামের সঞ্চালনায় তাদের নিজ নিজ ইউনিয়নের উপস্থিত সকলের কাছে প্রস্তাবিত বাজেটের সার সংক্ষেপয় বলে অবহিত করেন।কনকসার ইউনিয়ন ২০২২-২০২৩ অর্থ বছরে বাজেট ধরা হয়েছে মোট এক কোটি বেয়াল্লিশ লক্ষ ছেচল্লিশ হাজার ছয় টাকা।গাঁওদিয়া ইউনিয়ন বাজেট ২০২২-২০২৩ অর্থ প্রস্তাবিত বাজেট এক কোটি আটাত্তর লক্ষ সাত হাজার ছয় শত তিহাত্তর টাকা।বেজগাঁও ইউনিয়ন পরিষদে ২০২২-২০২৩ অর্থবছরে প্রস্তাবিত মোট বাজেট এক কোটি পাঁচ লক্ষ চব্বিশ হাজার আটশত ছয় টাকা।কনকসার ইউনিয়ন,গাঁওদিয়া ইউনিয়ন,বেজগাঁও ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারণ পুরুষ সদস্যদের উপস্থিত ছিলেন।এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিকদের উপস্থিতিতে বাজেট ঘোষণা করা হয়।
Leave a Reply