শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

তাড়াইলে লাইসেন্সবিহীন ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৯৫ বার

কিশোরগঞ্জের তাড়াইলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বাস্থ্য বিভাগের লাইসেন্সবিহীন পাঁচ ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক ২৯ মে রোজ রবিবার বিকাল ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

উপজেলা সদরে অবস্থিত দি হেলথকেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, সেবা ডিজিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার,ইউনিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার ও পুরুড়া বাজারের বিসমিল্লাহ ডায়গনিস্টিক  সেন্টারের লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতে দায়িত্বরত কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমীন ওই ডায়াগনস্টিক সেন্টার গুলো স্বাস্থ্য বিভাগের লাইসেন্স না করা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।উক্ত নির্দেশনা উপেক্ষা করে কেউ যদি ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসা পরিচালনা করেন তাহলে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।তাছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত  রানা প্যাথলজি ও দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকায় তাদেরকে আগামী ১৫ দিনের মধ্যে লাইসেন্স নবায়ন করার জন্য বলা হয় প্রশাসনের পক্ষথেকে।উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমীনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমাছ হোসেন, সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা  মনোনীতা দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফিরোজ মিয়াসহ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুর রউফ তালুকদার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃআলমাছ হোসেন বলেন,সরকারের নির্দেশনা অনুযায়ী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার গুলো বন্ধ করতে  উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে রবিবার বিকালে উপজেলা সদরসহ পুরুড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় চার ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয় ও পরুড়া বাজারে অবস্থিত বিসমিল্লাহ ডায়াগনস্টিক নামে একটি প্রতিষ্ঠানকে সিলগালা হয়েছে। এছাড়া সদরের দুই প্রতিষ্ঠানকে আগামী ১৫ দিনের মধ্যে  লাইসেন্স নবায়ন  করার কথা বলা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories