বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৭২ বার

প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার(২৯মে)দুপুরে উপজেলার ইছাপুরা চৌরাস্তা এলাকায় বিক্রমপুর ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার ও ইছাপুরা জেনারল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামে দুটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মে:শরীফুল আলম তানভীর।

এসময় নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ডায়াগনস্টিক সেন্টর দুটিকে সব রকম কার্যক্রম বন্ধ কর দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আঞ্জুমান আরা,এসআই মা:মাসুদ মিয়া।

বিক্রমপুর ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের মালিক মো:শাহিন হোসেন দিদার বলেন,আমি অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদন করেছি। এখনো অনুমোদন হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:শরীফুল আলম তানভীর বলেন,যে সকল অবৈধ ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সে গুলো কে ভ্রাম্যমাণ আদালতের আওতায় এনে বন্ধ করে দেওয়া হবে।এই অভিযান অব্যাহত থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories